ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জের কাশীপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বিনামূল্যে এক অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত খিলমার্কেট শেখ বাড়ি সংলগ্ন এলাকায় ‘এসো আলোর সন্ধানে যুব সংগঠন’র সহযোগিতায় বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ সভাপতি মোঃ কাজী সোহাগের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি সহ-সভাপতি কবীর প্রধান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আরিফ মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম, শেখ হাজী মোঃ ওসমান গণি মাইজভান্ডারী, শেখ মোঃ এলাহি বক্স, শেখ মোঃ মনির হোসেন, এসো আলোর সন্ধানে যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নবী হোসেন। ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও রক্তচাপ মাপা হয়। পাশাপাশি ফিজিওথেরাপি সেবা প্রদান করেন বিশেষজ্ঞ শারমিন ইসলাম।

রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ সভাপতি কাজী সোহাগ বলেন, সেবাই শক্তি, মানবতাই মন্ত্র। রক্তযোদ্ধারা সবসময় মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ এর রক্ত বিষয়ক সম্পাদক মোঃ আলী, সদস্য মোঃ আলী হোসেন, সক্রিয় সদস্য মোঃ ইব্রাহিম, মোঃ শফিকুল ইসলাম বাবু, আব্দুল কাদের, মোঃ হাসান, মোঃ আব্দুল্লাহ, মোঃ আজমির প্রমূখ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: