ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: পদ্মাসেতুতে চালু হয়েছে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। সোমবার দুপুর ২টা থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই প্রযুক্তির মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় পদ্মা সেতুতে ইটিসি সেবা চালু করা হয়েছে। এই উদ্যোগ যানবাহনের গতি বাড়ানো ও সময় সাশ্রয়ের লক্ষ্যে নেওয়া হয়েছে। ইটিসি ব্যবহারের জন্য গাড়িচালককে প্রথমে ট্রাস্ট ব্যাংকের ‘ট্যাপ’ অ্যাপে গিয়ে ‘ডি-টোল’ অপশন থেকে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে গিয়ে প্রথমবারের মতো ট্যাগ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে ব্যবহারকারীরা ইটিসি লেন দিয়ে ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে চলতে পারবেন। তখন টোল ফি স্বয়ংক্রিয়ভাবে চালকের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং কোনো যানজট ছাড়াই সেতু পার হওয়া যাবে। ভবিষ্যতে শুধু ট্যাপ অ্যাপ নয়, অন্যান্য আর্থিক অ্যাপ থেকেও এই সেবা গ্রহণের সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই এরই মধ্যে অন্যান্য ফিনটেক প্ল্যাটফর্ম যুক্ত করার কাজ শুরু করেছে। এই প্রযুক্তি চালুর ফলে পদ্মা সেতুতে টোল আদায়ে সময় ও জনবল কম লাগবে, একই সঙ্গে গ্রাহক ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: