ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টে প্র্যাকটিসের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

সাদেকুল ইসলাম রুম্মান
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সাদেকুল ইসলাম রুম্মান: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের জন্য লিখিত পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ বার কাউন্সিল। ফলে পূর্বনির্ধারিত ২৫ অক্টোবরের পরিবর্তে লিখিত পরীক্ষাটি আগামী ২৪ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা স্মারক নং: বিবিসি/এনরোল/২০২৫/১৯৯৭, তারিখ: ১৯-০৮-২০২৫ ইং মূলে জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, বার কাউন্সিলের আসন্ন হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা ইতিপূর্বে ধার্যকৃত ২৫-১০-২০২৫ইং তারিখের পরিবর্তে আগামী ২৪-১০-২০২৫ইং তারিখ, রোজ শুক্রবার, সকাল ৯টা থেকে দুপুর ১২টা ঘটিকা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। উক্ত লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য, অনলাইনে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ, পরীক্ষার-কেন্দ্রের তালিকা প্রভৃতি বিষয়ে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: