ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার: হাবিবুর রশিদ হাবিব

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান এমন একটি বাংলাদেশের জন্য লড়ছেন, যেখানে ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। যেখানে সব ধর্মাবলম্বী মানুষ সমান অধিকার পাবে। রোববার রাজধানীর মেরাদিয়া হিন্দু পল্লীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশে হাবিব বলেন, এই বাংলাদেশে সবার অধিকার সমান। এই বাংলাদেশ আপনারও, আমারও। এখানে আপনাকে যেমন নিরাপদ থাকতে হবে, আমাকেও তেমনি নিরাপদ থাকতে হবে। আপনার ভোটের যে দাম, আমার ভোটেরও সেই একই দাম। এই রাষ্ট্রের মালিকানা সবাই সমানভাবে পাবে উল্লেখ করে তিনি বলেন, আমি এমপি হলেও যা পাব, সাধারণ মানুষও তাই পাবেন। সবাই নিজ নিজ ধর্ম পালন করতে গিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। আমি যেমন আমার ধর্ম পালন করতে সব সুবিধা পাব, আপনিও তেমনি পাবেন। ঢাকা-৯ আসনে এ প্রার্থী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সবাই গর্ব করে বলতে পারবে তুমিও এই বাংলাদেশের মালিক, আমিও এই বাংলাদেশের মালিক। তুমি যে সুবিধা পাও, আমিও সেই সুবিধা পাই। ভোট, নিরাপত্তা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সবার সমান অধিকার নিশ্চিত করার কথা বলেন তিনি। হাবিবুর রশিদ হাবিব বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে তিনি বলেন, জন্মের পর থেকে এই এলাকাতেই বসবাস করছি এবং ভবিষ্যতেও থাকব। এলাকার অনেক নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান। বিএনপির এই প্রার্থী বলেন, নির্বাচনকে সামনে রেখে নয়, বরং আগে থেকেই এই মানসিকতা নিয়ে বড় হয়েছি। বিরোধী দলে থাকার সময়ও এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক ছিল। হাবিব আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে মা-বোন, মুরুব্বি ও ভাইদের নিয়ে সবাই নিরাপদ পরিবেশে থাকতে পারে। এলাকার মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও ভরসার সম্পর্ক গড়ে তুলতে চান উল্লেখ করে তিনি বলেন, যেকোনো সময় জনগণ আমার সঙ্গে দেখা করে দাবি ও সুবিধা-অসুবিধার কথা বলতে পারবেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: