ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে: যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, নির্বাচন সামনে রেখে পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য, মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে একটি মহল সুপরিকল্পিতভাবে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। রোববার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যুবদল সভাপতি বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা থামাতে ব্যর্থ হয়েই একটি মহল কুৎসা, গুজব ও প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে। তিনি বলেন, জনগণের রায় কাগজে-কলমে লেখা কোনো স্ক্রিপ্ট নয়; এটি মানুষের হৃদয়ে লেখা। আর সেই রায় আজ স্পষ্টভাবে বিএনপির পক্ষে। নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি সংগঠিত অপচেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে চেষ্টা চলছে যাতে ভোটের মাঠে বিভ্রান্তি সৃষ্টি করা যায় এবং গণতান্ত্রিক পরিবেশকে বিষাক্ত করা যায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো ষড়যন্ত্রের মাধ্যমেই থামানো সম্ভব নয়। সম্প্রতি সারাদেশে জাতীয়তাবাদী যুবদলকে কেন্দ্র করে কিছু ঘটনার ব্যাখ্যা দিয়ে এবং সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করে আবদুল মোনায়েম মুন্না বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, কেন যুবদলকে টার্গেট করে এই অপপ্রচার? কেন সাজানো নাটক, মিথ্যা ভিডিও আর আবেগকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা? আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জাতীয়তাবাদী যুবদল এসব মিথ্যাচার ও অপপ্রচারের কাছে মাথা নত করবে না। মিথ্যা ও ষড়যন্ত্র দিয়ে জাতীয়তাবাদী যুবদলকে দমিয়ে রাখা যাবে না। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, সহনশীলতায় বিশ্বাস করি। কিন্তু পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে, গণমাধ্যমে ও আইনি লড়াইয়ে আমরা কঠোর অবস্থান নেব।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: