ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৫১ ভোট। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। এতে ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও-১ আসনে মোট ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এখানে ১৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪ হাজার ৮৩৮। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৮০৪, বাতিল ভোট ৭ হাজার ৫৩৭। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৩৪১, যা মোট ভোটারের ৭৬.৪৯ শতাংশ। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতেই গণনা সম্পন্ন হয় এবং বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা জানিয়েছেন, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এই বিজয় বাংলাদেশের বিজয়: ভোটে জয়লাভ করার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল লিখেছেন, সর্ব শক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়। স্মরণ করছি, ১৯৭১ এর লাখো শহীদদের। আমি স্মরণ করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি, ইলিয়াস আলী, সুমন এবং হাজারো নেতাকর্মীকে; যারা আজ আমাদের মাঝে নেই। স্মরণ করছি, জুলাই শহীদদের। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ। তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন তারেক রহমান, আমার দলের নেতাকর্মী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগণকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার পরিবারকে জানাই আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাই ইন্টেরিম সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীকে। বিএনপি মহাসচিব বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সব ধরনের বিজয় মিছিল থেকে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে। এর পরিবর্তে জুমার নামাজের পর নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানানো হলো। জয়ের পর বিএনপির এই বর্ষীয়ান নেতা আরও বলেন, দায়িত্ব অনেক বেড়ে গেলো। আমার জন্য দোয়া করবেন; যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: