ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ফুটপাতে পড়ে থাকা ট্রাভেল ব্যাগে মিললো অজ্ঞাত ব্যক্তির কয়েক টুকরো লাশ

গাজীপুর প্রতিনিধি
আগস্ট ৮, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের ফুটপাতে একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাতনামা এক পুরুষের বেশ কয়েক টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় টঙ্গী পূর্ব থানা পুলিশ এগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড হাজীর বিরিয়ানির সামনে রাস্তার ওপর ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে অজ্ঞাত পুরুষ এর মরদেহ দেখতে পায়। ব্যাগটি শেষ রাতের যে কোন সময় এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টায় ট্রাভেল ব্যাগে ভর্তি একজন অজ্ঞাত পুরুষের টুকরো করা মরদেহ উদ্ধার হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: