ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পদোন্নতি-পদায়ন নিয়ে প্রশাসনে দিনদিন হতাশা বাড়ছে

সায়েদ বাদল
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সায়েদ বাদল: পদোন্নতি-পদায়ন নিয়ে প্রশাসনে দিনদিন হতাশা বাড়ছে। প্রশাসনে উপসচিব, অতিরিক্ত সচিব পদোন্নতির বিষয়ে আলোচনা হলেও তা বাস্তবায়িত হয়নি। বিভিন্ন ব্যাচের কর্মকর্তার মধ্যেও পদোন্নতি নিয়ে হতাশা রয়েছে। জেলা প্রশাসক (ডিসি) নিয়োগেরও সুরাহা হচ্ছে না। কারো কারোর অভিযোগ, জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠনের পর বিষয়টির গতি আরও কমেছে। সব মিলিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রমে প্রশাসনে ক্ষোভ বাড়ছে। প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত ২০ মার্চ সরকার উপসচিব থেকে যুগ্মসচিব পদোন্নতি দেয়। তাতে ডিসির দায়িত্ব পালন করা ২১ উপসচিবও যুগ্মসচিব হন। তারপর চার মাস পেরিয়ে গেলেও সরকার নতুন ডিসি দিতে পারেনি। আর সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব এবং যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদোন্নতির বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনাই চলছে। পদোন্নতি নিয়ে সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) একাধিক বৈঠক করেছে। কিন্তু এখনো আলোর মুখ দেখেনি কোনো পদোন্নতিই হয়নি। তা শুধু আলোচনাতেই সীমাবদ্ধ। ফলে প্রশাসনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

সূত্র জানায়, সরকার চার মাসের বেশি সময়েও সমন্বয়হীনতার কারণে নতুন ডিসি নিয়োগ দিতে পারেনি। কয়েকটি কারণে ডিসি নিয়োগে জটিলতা তৈরি হয়েছে। উপদেষ্টারা পছন্দের কর্মকর্তাদের নাম প্রস্তাব করছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তাদের পছন্দের তালিকায় কয়েকজনের নাম রয়েছে। জনপ্রশাসন সচিবসহ এসএসবির সদস্যদের দু-এক জনের নাম পছন্দের তালিকায় রয়েছে। তাছাড়া জনপ্রশাসনসংক্রান্ত কমিটির পছন্দ-অপছন্দের প্রার্থীও রয়েছে। সব মিলে তালিকা লম্বা হওয়ায় সমন্বয় করতে জটিলতা দেখা দিয়েছে। ডিসি নিয়োগ নিয়ে গত বছর নানান অভিযোগ ওঠে কেলেঙ্কারির। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয় এবার যাতে কোনো অভিযোগ না ওঠে সেজন্য সতর্কতা অবলম্বন করছে। জাতীয় সংসদ নির্বাচন মাথায় রেখেই সরকার নতুন ডিসিদের মাঠে পাঠাবে। এখন যাঁরা ডিসি হিসেবে মাঠে যাবেন তাঁরাই নির্বাচনের দায়িতে থাকবেন।

সূত্র আরো জানায়, শিগগিরই ৩০তম ব্যাচের কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি হওয়ার হওয়ার কথা। তারপরই হতে পারে ২০তম ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি। পদোন্নতি নিয়ে অতিসম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে এসএসবি বৈঠক করেছে। প্রশাসনে বর্তমান অতিরিক্ত সচিবের ২১২ পদে ৩৫৮ জন কর্মকর্তা আছেন। যুগ্মসচিবের ৫০২ পদে রয়েছেন ১ হাজার ২৮ জন। সুপারনিউমারারি পদসহ উপসচিবের অনুমোদিত পদসংখ্যা ১ হাজার ৪২০। বিপরীতে ১ হাজার ৪০০ জন কর্মরত আছেন।

এদিকে প্রশাসন সংশ্লিষ্টদৈর মতে, নিয়মিত পদোন্নতি না হলে হতাশার পাশাপাশি কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেয়। পদোন্নতি দিতে গড়িমসি করা, পদায়ন ঝুলিয়ে রাখা ভালো লক্ষণ নয়। প্রশাসনে স্থবিরতা দেখা দেয়। পাশাপাশি পদোন্নতিপ্রত্যাশীদের মনোবল ভেঙে অধৈর্য হয়ে যায়। এগুলো দ্রুত করা জরুরি। দুর্বল প্রশাসনে যদি অস্থিরতা দেখা দেয় তাহলে আরো দুর্বল হয়ে যাবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: