ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তেল খরচের নামে ৫ কোটি টাকা আত্মসাৎ!

শেখ ওয়াহেদুল ইসলাম আরহাম
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ ওয়াহেদুল ইসলাম আরহাম: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ মে থেকে শুরু হয় আন্দোলন; চলে ২২ জুন পর্যন্ত। এ সময় টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এই ৪০ দিন কার্যত কোনও কর্মকর্তাই নগর ভবনে আসনেনি। কিন্তু এ সময়ও ডিএসসিসি কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির বিপরীতে স্বাভাবিক সময়ের মতো তেল খরচ দেখিয়ে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গাড়ির জ্বালানি খাতে অনিয়ম ও আত্মসাতের এই অভিযোগ ওঠার পর নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবিষয়ে সম্প্রতি দুদকের একটি এনফোর্সমেন্ট টিম ডিএসসিসি ভবনে অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।

দুদক জানিয়েছে, ডিএসসিসির কর্মকর্তাদের জন্য নির্ধারিত সরকারি গাড়ি বাস্তবে ব্যবহার না হলেও কাগজপত্রে জ্বালানি খরচের ভুয়া বিল দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ উত্তোলনের পর আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে অভিযান চালানো হচ্ছে। অভিযোগের বিষয়সংশ্লিষ্ট নথিপত্রসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে এনফোর্সমেন্ট ইউনিট। অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এ সময়ে কর্মকর্তারা অফিস না করলেও তাদের বরাদ্দকৃত গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪-১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে। ডিএসসিসির হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতি মাসে জ্বালানি খাতে ব্যয় করে প্রায় ৫ কোটি টাকা। মে ও জুন মাসে নগর ভবন বন্ধ থাকলেও তেলের খরচ দেখানো হয়েছে স্বাভাবিক সময়ের মতোই। অথচ ওই সময়ে কার্যত কোনও অফিস কার্যক্রমই হয়নি।

নগর ভবনে দুদকের অভিযানের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, সকালবেলা এসে শুনেছি দুদকের টিম এসেছে। ওনারা এখনও আছেন, গাড়ির জ্বালানি সম্পর্কিত অনিয়মের তথ্য শুনে সেটি তদন্ত করতে এসেছেন ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: