ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিলে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

নূরুল ইসলাম পাপ্পু
অক্টোবর ১০, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

নূরুল ইসলাম পাপ্পু: রাজধানীর হাতিরঝিল থানা বিএনপির উদ্যোগে গত ১০ অক্টোবর শুক্রবার দুপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

লিফলেট বিতরণ কর্রেমসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১২ আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এতে সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম। এছাড়াও এতে তিতুমীর কলেজের সাবেক ভিপি মোহাম্মদ হানিফ, হাতিরঝিল সাংবাদিক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু, হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী অপু, মাসুদ পারভেজ রানা, হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সিহাব,  মামুনুর রশীদ মামুন, আলী হোসেন পাঠান, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল হক মাদু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকং, ৩৬ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম খান শ্যামলী, হাতিরঝিল থানা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মাহমুদুর রহমান ওহাবসহ এলাকার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাইফুল আলম নীরব হাতিরঝিল থানার মধুবাগ, মীরবাগ, নয়াটোলাসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেছেন। তিনি সকলের দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: