ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের ৫ আসনের ৪ আসনে বিএনপি ও ১টিতে এনসিপির জয়

এস.এম.ইমদাদুল হক মিলন
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

এস.এম.ইমদাদুল হক মিলন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি একটি আসনে জামায়াত জোট থেকে জয় পেয়েছেন এনসিপির প্রার্থী। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির এই ফল ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ-১ : নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাসেমী হাতপাখা প্রতীক নিয়ে ৭ হাজার ১৮৬ ভোট পেয়েছেন। এই আসনে ৬৩ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়েছে।

নারায়ণগঞ্জ-২ : নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মো. ইলিয়াস মোল্লা ৮২ হাজার ৯৮৭ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর ১৮ হাজার ৯৩৩ ভোট পান। এই আসনে ৬৫ শতাংশ ভোট পড়েছে।

নারায়ণগঞ্জ-৩ : নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট পেয়েছেন। ফুটবল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন পেয়েছেন ২০ হাজার ৩৭৯ ভোট। এই আসনে ৫৭ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে।

নারায়ণগঞ্জ-৪ : নারায়ণগঞ্জ-৪ আসনে শাপলা কলি প্রতীকে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুর গাছ প্রতীকে বিএনপি জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী ৮০ হাজার ৬১৯ ভোট পেয়েছেন। এছাড়া হরিণ প্রতিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. শাহ আলম পেয়েছেন ৩৯ হাজার ৫৮৯ ভোট।

নারায়ণগঞ্জ-৫ : নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়াল ঘড়ি প্রতীকের খেলাফতে মজলিশের প্রার্থী এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে মাকসুদ হোসেন ৩৪ হাজার ১৫১ ভোট পেয়েছেন। এই আসনে ৫৬ দশমিক ৫১ শতাংশ ভোট পড়েছে। প্রসঙ্গত, জেলার পাঁচটি আসনে ৪৭ জন প্রার্থী ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: